শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

তাড়াইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি স্যানিটেশন ল্যাটিন, ব্যক্তি কেন্দ্রিক দখলের অভিযোগ উঠেছে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪২ বার

 

স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল

কিশোরগঞ্জে তাড়াইলে দিগদাইড় ইউনিয়ন বরুহা গ্রামে ৫ নং ওয়ার্ডে মো: আলাউদ্দিন ভূঁইয়া গেদুর মার্কেটে ২০২২ -২০২৩ অর্থ বছরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জনস্বার্থে সরকারি ইম্প্রভড স্যানিটেশন ল্যাটিন বাস্তবায়ন করা হলেও, বর্তমানে জনস্বার্থের সেই স্যানিটেশন ল্যাটিন আর জনস্বার্থে ব্যবহার করা হচ্ছে না, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা যায় , ল্যাটিন স্থাপন করার সময় স্বাস্থ্য সম্মত পরিবেশেই স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে স্থান দাতা গেদু ভুইয়া জনস্বার্থে দেওয়া সরকারি ল্যাটিন সাধারণ জনগণকে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন না। তাছাড়া ল্যাটিনের সামনে দেয়াল তোলে ল্যাটিনের প্রবেশের রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং তার মত করেই এককেন্দ্রিক ভাবে দখল করে আছেন। সারাক্ষণই তালা ঝুলানো থাকে সাধাণ জনগণ চাবি চাইলে তালবাহানা করে। শুধু তাই নয় আরো জানা যায়, এই প্রকল্পের আওতায় দুইটি ওয়াশরুম নির্মাণ করা হয়েছিল,এদুটো ওয়াশরুম থেকেই সাধারন জনগণ বঞ্চিত, একটি ল্যাট্রিনের কক্ষ তার পারিবারিক ভাবে ব্যবহার করে থাকেন আর অন্যটি তার পারিবারিক মাল সামানা দিয়ে ভর্তি করে রেখেছেন।যা সম্পূর্ণ বেআইনি।
এ বিষয়ে তাড়াইল উপজেলার জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আসফিয়ার আহমেদ সাগরের সঙ্গে কথা হলে তিনি জানান ২০২২ – ২০২৩ অর্থবছরে,দিগদাইড় ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাতটি স্যানিটেশন ল্যাটিন দেওয়া হয়েছে এবং সবগুলোই জনস্বার্থের ব্যবহারের জন্য ,আর এগুলো ল্যাট্টিন একক পরিবারে ব্যবহার করার কোন সুযোগ নেই।
এছাড়াও এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাবিবুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost