শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে বাসাবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার

মোঃ শাওন মোস্তফাঃ

কিশোরগঞ্জে মনিরুল ইসলাম শামীম নামে এক বিএনপি নেতাকে বাসাবাড়ি থেকে একটি চক্র উচ্ছেদের পাঁয়তারা করছে বলে অভিযোগ ওঠেছে। চক্রটি জেলা শহরের নগুয়া শ্যামলী রোড এলাকার বাসাটিতে হামলা ও ভাঙচুর চালায় এবং ভাড়াটিয়াকে বাসাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। এতেও ক্ষান্ত না হয়ে চক্রটি বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীমকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো শুরু করেছে।

এরকম পরিস্থিতিতে এসবের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মনিরুল ইসলাম শামীম। মঙ্গলবার দুপুরে জেলা শহরের গৌরাঙ্গবাজারে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী মনিরুল ইসলাম শামীম জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তিনি জানান, পাঁচ শতাংশ জায়গার উপর একতলা বাসাসহ জায়গার মালিকের কাছ থেকে ২০১১ সালের ২৭শে ডিসেম্বর সাফ কাওলা দলিলের মাধ্যমে মনিরুল ইসলাম শামীম জায়গাটি কিনে নেন। ব্যবসার কাজে তিনি চট্টগ্রামে অবস্থান করায় বাসাটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন। কিন্তু গত কয়েকবছর ধরে স্থানীয় একটি চক্র মনিরুল ইসলাম শামীমের কাছে মোটা অংকের চাঁদা দাবিসহ তার বাসাটি বেদখল করার পাঁয়তারা চালাচ্ছে।

এর অংশ হিসেবে গত ৫ই মার্চ তার বাসাটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাসার সিসি ক্যামেরা, নেমপ্লেট ভেঙ্গে ফেলে ও ভাড়াটিয়াকে মারধোর করে। তারা ভাড়াটিয়াকে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। এছাড়া তারা ভাড়াটিয়ার মোবাইল থেকে তাকে কল করে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় তিনি গত ১২ই মার্চ কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে চক্রটি তার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। বিএনপির নেতা হওয়ায় তিনি বাসাটি দখল করে নিয়েছেন, এমন মিথ্যা অভিযোগও তার বিরুদ্ধে করা হচ্ছে। এ রকম পরিস্থিতিতে তিনি এসবের প্রতিকার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost