
মোঃ রবিউল ইসলাম-ষ্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়ন কৃষক দলের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথির বক্তব্যে বলেন, পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবে না।
তিনি আরো বলেন, জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। পিআর নয় ফেয়ার নির্বাচন চায় জনগণ।
শুক্রবার (৪জুলাই-২০২৫) বিকেলে নলডাঙ্গার শ্যামনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, গত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী বিএনপির নেত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা কাজী শাহ আলম,নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক সেক্রেটারী জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, সদস্য সচিব মামুনুর রশীদ পিন্টু, নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি আকতার হোসেন,সেক্রেটারী দুলাল হোসেন, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী প্রমূখ।
Leave a Reply