শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জে ব‍্যবসায়ীকে হত‍্যা মামলায় দায়রা আদালত ১৩ জনের যাবজ্জীবন দিয়েছেন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪০ বার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ২০২৫ দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন।

রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি ৬ জন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা এবং নিহত সৈয়দ আলী সবাই করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আসামিদের সঙ্গে সৈয়দ আলীর দীর্ঘদিনের বিরোধ চলছিল।

২০১৬ সালের ২৩ মার্চ বিকেলে নিয়ামতপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ফার্মেসিতে ওষুধ আনতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সৈয়দ আলীকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বড় বোন পারভীন সুলতানা ২৫ মার্চ করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শহর আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘদিন মামলা বিচারকার্য শেষে আদালত এ রায় ঘোষনা করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost