শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

তাড়াইলে সরকারি বিলের ৪০ লাখ টাকা মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার
নিজস্ব প্রতিবেদক :
 কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের সরকারের কাছ থেকে লিজ নেওয়া  মাখরান বিলের ৪০ লাখ টাকার মাছ লুটপাট করার অভিযোগ  উঠেছে।
 গতকাল জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে উক্ত ঘটনায় সংবাদ সম্মেলন করেন।  সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্যে বলেন সরকারি নীতিমালা ২০০৯ অনুযায়ী রাজস্ব খাতে ৬০ লাখ টাকা ও আয়কর ভ্যাট ১৫ লাখ টাকা দিয়ে ১৪৩১ থেকে ১৪৩৬ পর্যন্ত লীজ নেন জাওয়ার মৎসজীবি সমবায় সমিতি।
লীজ নিয়ে উক্ত বিলের সংরক্ষিত পানিতে ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ও পোনা মাছ ছাড়া হয়।
সেই সাথে নিয়মিত খাবারসহ রক্ষনাবেক্ষণ  করতে কোটি টাকা খরছ করে মাছ চাষ বৃদ্ধির নিশ্চিত করার পর পাশ্ববর্তী এলাকার আ: গাফফার ভুইয়া, আঙ্গুর ভুইয়া, মুন্না, বাচ্চসহ শতাধিক লোকজন গত ২১শে মে ২০২৫ তারিখ সকালে মাখরান বিলের ১৪৯ দাগের ৫১ একর অংশ সহ সংরক্ষিত মাছ লুটপাট করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় তাড়াইল থানায় একটি মামলা কর হয়।  যাহার মালা নং-১৩ তারিখ ২৯/০৫/২০২৫ খ্রীঃ।
এ মামলা থেকে আসামিরা জামিনে এসে এলাকায় ও বিলের আশেপাশে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, ফলে  তারা বিলে যেতে পারছেনা।
উপরোক্ত  বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েও কোন সপ্রকার প্রতিকার পাচ্ছে না।
তাদের অভিযোগ, এভাবে চললে আমাদের সমিতির প্রায় ৩ কোটি টাকা ক্ষথি হয়ে যাবে এবং এ বিলের সাথে জড়িয়ে আছে ২ শতাধিক পরিবার। যাহার পরিপ্রেক্ষিতে এসব পরিবারের লোকজন কর্মহীন হয়ে বেকার হয়ে কষ্টের জীবন যাপন করতে হবে।
আমরা এমন পরিস্থিতিতে প্রশাসনের নিকট সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিলটি উদ্ধার করে আমাদের সমিতির লোকজনকে কাজ করার নিশ্চয়তা করতে অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ওহাহাব, সাধারণ সম্পাদক গোবিন্দ বর্মন ও নুরুল ইসলাম, জিয়া উদ্দিন, হাইয়ুলসহ স্থানীয় সমিতির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost