শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫০ বার

 

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের ঘর আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পরম ব্রহ্ম, লীলা পুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এই বিশ্বাসকে ধারণ করেই কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিকার সকাল ১১টায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাটি কটিয়াদী পশ্চিমপাড়া শ্রী শ্রী লক্ষী নারায়ন জিউর আখড়া থেকে শুরু হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শোভাযাত্রাটি উদ্বোধন করেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল।
শোভা যাত্রা শুরু হওয়ার আগে জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট কটিয়াদী শাখার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় শ্রী শ্রী লক্ষী নারায়ন জিউর আখড়ার সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে এবং মধুসূধন সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল। বিশেষ অতিথি হিসেবে উপিস্থত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সিনিয়র সহ-সভাপতি ডা. জহর লাল রায়, বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট কটিয়াদী শাখার সভাপতি দিলীপ কুমার সাহা, গোপিনাথ মন্দিরের সভাপতি স্বপন কুমার সাহা। উপস্থিত ছিলেন, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান খলিল, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইলিয়াস আলী, সাধারন সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান প্রমূখ।
শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তিসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নিয়েছেন ভক্তরা। অনেক শিশু তাদের বাবা-মায়ের কাঁধে-কোলে চড়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost