শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

বরগুনার কালিপুরে হাজী আব্দুল বারী গণ পাঠাগার পরিদর্শন ও উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার

 

স্টাফ রিপোর্টার:

সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলাসহ আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে বরগুনা জেলার পাথাঘাটা উপজেলার কামারহাট এর আওতাধীন কালিপুর গ্রামে হাজী আব্দুল বারী গণ পাঠাগার পরিদর্শন ও উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কামারহাট এর আওতাধীন কালিপুর গ্রামে হাজী আব্দুল বারী গণ পাঠাগার পরিদর্শন ও উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণ-গ্রন্থাগার, বরগুনা’র জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ এমদাদ হোসেন খান, প্রথমে তিনি লাল ফিতা কেটে উপস্থিত সকলের করতালির মাধ্যমে পাঠাগার শুভ উদ্বোধন করেন।
পরে পরিদর্শন করেন এবং সেই সাথে প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে পাঠাগার পরিদর্শন ও উদ্বোধন হলো সেটার মাধ্যমে বই পড়ার প্রতি গ্রামের শিক্ষার্থীদের মাঝে ঝোঁক ও আগ্রহ সৃষ্টি হবে। গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এ পাঠাগার বড় ভূমিকা পালন করবে বলে আশা রাখেন। উপস্থিত সবাইকে আহ্বান জানিয়েছেন, আপনারা সবাই এখানে আসবেন, বই পড়বেন ও জ্ঞান অর্জন করবেন এবং পাঠাগারের প্রচার করবেন যেনো সবাই পড়তে আসে। পাঠাগারের পাঠকদের উদ্দেশ্যে বলেন তোমরা যখন সামনে কর্মজীবনে প্রবেশ করবে, দেখবে এই বই পড়ার অভ্যাস ভালো ভূমিকা রেখেছে। সেই সাথে হাজী আব্দুল বারী গণ পাঠাগারের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হাজী আব্দুল বারী গণ পাঠাগারের উদ্যোক্তা ও সভাপতি মো: বদরুদদোজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আব্দুল বারী, আবুল কালাম আজাদ এবং মো: সেলিম মিয়া অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন মোছা: তানিয়া আক্তার, মোছা: আফরোজা বেগম, জাকিয়া আক্তার এবং মোছা: নূরে জান্নাত, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, পাঠকবৃন্দ এবং সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী আব্দুল বারী গণ পাঠাগারের সাধারণ সম্পাদক গাউস পীয়ারি এর পক্ষে অত্র পাঠাগারের সাধারণ পরিষদের সদস্য জাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost