শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

সদরপুরে ছেলেকে জ/-বাই করে মায়ের আত্ম-হ-/ত্যা 

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার

সদরপুর থেকে শিমুল তালুকদার

ফরিদপুরের সদরপুরে ৫ বছরের শিশু পুত্র হোজাইফা মুন্সী কে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন সন্তান সম্ভবা মা সুমাইয়া আক্তার (২২)

ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুর্ব কান্দি গ্রামের স্বপ্ন বিলাস নামক বিলাস বহুল বাড়িতে। এ ব্যাপারে পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে৷
নিহত হোজাইফা পূর্ব কান্দি গ্রামের রমজান মুন্সীর পুত্র।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) ঘটনার দিন দুপুরে হোজাইফার মা বাবা সহ পরিবারের সকলে পার্শবর্তী বাড়িতে দাওয়াত খেয়ে এসে বাবা মায়ের সাথে বাসায় ঘুমাচ্ছিলেন।

রমজান মুন্সীর ফুফু মর্জিনা বেগম সাংবাদিকদের জানান, সন্ধ্যার কিছুক্ষণ পরে রমজান মুন্সীর ছোট ভাই সোহাগ মুন্সীর স্ত্রী ফারহানা আক্তার (২০) হতভম্ব হয়ে দৌড়ে এসে জানান, পাশের ঘরে সুমাইয়া আক্তার গলায় রশি দিয়ে ঝুলছে। তখন সুমাইয়ার স্বামী সহ আমরা সবাই সুমাইয়াকে ফাঁস থেকে নামিয়ে দ্রত্ব ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন আমি (মর্জিনা বেগম) শিশু পুত্র হোজাইফার ঘরে গিয়ে দেখি খাটের উপর জবাই করা হোজাইফার রক্তাক্ত লাশ পরে আছে।

অপরদিকে, সুমাইয়া কে তার স্বামী রমজান মুন্সী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়া বেগম ১০ মাসের গর্ভবতী ছিলেন। আগামী ২২ সেপ্টেম্বর সুমাইয়ার ডেলিভারি হওয়ার কথা ছিল বলে জানান মর্জিনা বেগম।

নিহত সুমাইয়া আক্তার ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাইচ্যা গ্রামের রমজান শেখের কন্যা। গত ৭/৮ বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়েছিল।

সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যায় ব্যাবহৃত ছুরিসহ বিভিন্ন আলামত জব্দ করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সদরপুর থানার সাব ইন্সপেক্টর আলমগীর শরীফ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে কিভাবে হত্যাকান্ড সংগঠিত হয়েছে। তবে কি কারনে এই নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়েছে সেটা তদন্ত না করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost