• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
নামের বিরোধে উত্তপ্ত ভৈরব: সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, রেলপথ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হ-ত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর!২৪ ঘণ্টার আল্টিমেটাম,সড়ক অবরোধ দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা মামুন পঞ্চগড়ে আ’লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাতনামা ৮০ জন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত একাধিক নারী

কিশোরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৯০

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত এই চিরুনি অভিযানে মোট ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের সরাসরি নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদকবিরোধী অভিযানে ৩৯ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
​এই অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার কঠোর বার্তা দিয়ে বলেন, “অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
​মাদকের বিস্তার রোধ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা