শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে , নেপালে রপ্তানি হচ্ছে এখনো আলু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার

মোঃএনামুল হক পঞ্চগড় প্রতিনিধিঃ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে , নেপালে রপ্তানি হল আলু
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে , নেপালে রপ্তানি হল আলু
ভারত সরকার  বাংলাদেশের মধ্যে তৃতীয়কোন দেশের   ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও কোন প্রভাব পড়েনি চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে। বৃহস্পতিবার সকাল থেকেই বন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাংলাবন্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।
বন্দরটি দিয়ে নেপালে নিয়মিত আলুর রপ্তানীর ধারাবাহিকতায় বৃহস্পতিবারেও ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানী হয়েছে।   এখন পর্যন্ত এ মৌসুমে মোট ৩৪০২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানী হলো।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  ট্রান্সশিপমেন্টেএর কোন প্রভাব পড়েনি এই বন্দরে।
বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। তবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে ভুটান থেকে ২৯ ট্রাক পাথর, নেপাল থেকে ১১ ট্রাক চিটাগুড়, ভারত থেকে ৫ ট্রাক আতপ চাল, নেপাল থেকে ৩ ট্রাক কাচ, ভারত থেকে ১ ট্রাক বোল্ডার পাথর এসেছে। অপরদিকে নেপালে রো-জুট ৮ ট্রাক, ফ্রেস পটোটো ৭ ট্রাকে ১৭১ মেট্রিক টন, ৬ ট্রাক টিস্যু পেপার, কটন র‌্যাগস ২ ট্রাকসহ পণ্য রপ্তানীকৃত পণ্যবাহী ট্রাক ছেড়ে গেছে।
বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের  স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost