• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ হালিশহর থানার উদ্যোগে সব ভাইবোনদের নিয়ে ঈদুল আযহার নামাজ আদায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তাড়াইল উপজেলা বাসিকে মানবতার ফেরিওয়ালা শরীফুল ইসলাম( শরীফ) শাল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ কিশোরগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা, বাদীপক্ষকে হুমকি আজকের পত্রিকার প্রতিবেদনের প্রভাব: ওএসডি হলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন কিশোরগঞ্জের নিকলীতে গৃহবধূকে হত্যার পর ‘আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা ভৈরবে ১০ মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাট উমান মিয়া গ্রেফতার নলডাঙ্গায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত কিশোরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৯০ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম-র্মান্তিক মৃ-ত্যু

কালিয়াকৈরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু : আহত পাঁচ

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈরে বজ্রপাতে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাফরুল ইসলাম (২০) । তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর এলাকার মো. আব্বাছ আলীর ছেলে। তিনি ওই এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার চেকম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।

কালিয়াকৈর শিল্প পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত যুবক জাফরুলকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আহত পাঁচজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা